বার্সেলোনায় মেসির থাকা ‘কঠিন’

messi

লিওনেল মেসি এবং স্প্যানিশ লা লিগার দল বার্সেলোনার মধ্যকার দ্বন্দ্ব এখন চরমে। কাতালান জায়ান্টদের সাফ কথা, ১০ জুন তাদের সাথে মেসির চুক্তির শেষদিন ছিল। যেহেতু এই সময়ের মধ্যে সে ক্লাব ছাড়ার বিষয়টি জানায়নি, তাই নতুন ক্লাবে যাওয়ার আগে পরিশোধ করতে হবে রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো।

messi new two
অন্যদিকে মেসির আইনজীবীদের দাবি, করোনার কারণে ২০১৯-২০ মৌসুম শেষ হতে বিলম্ব হয়েছে। তাই ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার সময় ছিল আগস্টের ৩১ তারিখ পর্যন্ত। এমতাবস্থায় আদালতে যেতে পারে মেসি-বার্সা দ্বন্দ্ব। আর এ লড়াইয়ে হেরে গেলে জরিমানার পাশাপাশি নিষিদ্ধ হতে পারেন ছয় বারের ব্যালন ডি অর জয়ী। এমনটাই দাবি করছে স্পেনের সংবাদমাধ্যম মার্কা।

মার্কার মতে, কোনো ফুটবলার বিনা কারণে টানা দুদিন ক্লাবের কর্মসূচিতে অংশ না নিলে সেটা বড় ধরনের অপরাধ হিসেবে গৃহীত হয়। মেসি গত রোববারের করোনা টেস্টের পাশাপাশি আরো দুইদিন অনুশীলনে অংশ নেননি। তাই এই আর্জেন্টাইনও এখন সে অপরাধে অপরাধী। এমনকি শেষ পর্যন্ত হেরে গেলে হয়তো খুব খারাপ কিছু অপেক্ষা করছে তার জন্য।

তবে এ লড়াইয়ে আর্জেন্টাইন তারকারই জয় দেখছেন স্পেনের লা রিওহার ল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুয়ান রামোন লিয়েবানা। বার্সার অভিযোগের প্রেক্ষিতে লিয়েবানা বলেন, ‘১০ জুনের বিষয়টি ছিল ট্রান্সফারের। তবে চুক্তি বাতিল সংক্রান্ত কিছু না। নির্দিষ্টভাবে চুক্তির তারিখের হিসেব করলে বার্সা এগিয়ে থাকবে। অন্যথায় মেসির জেতার জন্য অনেক কারণ দাঁড়িয়ে যাবে।’

barcelona logo new
২৩ আগস্ট চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছে। মেসির আইনজীবীরা বিষয়টা বলতেই পারেন। তাই তারা চুক্তি সমাপ্তির সময়কাল একচেটিয়াভাবে ব্যবহার করতে পারবে।’ যোগ করেন লিয়েবানা।

এর আগে মেসির ট্রান্সফার ফির মেয়াদ শেষ হওয়া নিয়ে স্পেনের সংবাদমাধ্যম কাদেনা সেরের সাংবাদিক সিকে রদ্রিগেজ জানান, ‘২০১৭ সালে মেসির সাথে তিন বছরের চুক্তি নবায়ন করে বার্সা। সেই সময়ে বার্সা ছাড়লে নতুন ক্লাবকে রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হতো। কিন্তু তিন বছর শেষ হয়ে যাওয়ায় এখন আর সে হিসেব নেই।’

করোনায় আক্রান্ত নেইমার

পিএসজিকে স্বপ্নের চ্যাম্পিয়নস লিগটা জেতাতে পারেননি। গত মৌসুমের শেষটা হয়েছে হতাশায়। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও বায়ার্ন…

“মেসিকে নিয়ে ক্যাম্প ন্যূর বাইরে বার্সা সমর্থকদের বিক্ষোভ”

গতকাল বাকি আর দশ দিনের মতো রুটিনমাফিক নিজেদের কাজ করছিলেন হয়তো বার্সা সমর্থকেরা। মন হয়তো একটু…

‘বিশ্বসেরা’ ফুটবলারের মুখোমুখি হবেন মেসি

বিশ্বসেরা ফুটবলার? সে তো মেসি নিজেই! এই বিশ্বসেরা কে? এমন ভাবতেই পারেন লিওনেল মেসির ভক্তরা। ক্রিস্টিয়ানো…

একজন ক্যাপ্টেন-একজন কিংবদন্তী-একজন মাশরাফি

ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা, তিনি শুধু বাংলাদেশের ক্যাপ্টেন না তিনি যেন গোটা বিশ্বকে মাতিয়ে রাখার ক্যাপ্টেন,…

আর্চারকে চান অ্যান্ডারসন

মানসিকভাবে বিপর্যস্ত হলেও জফরা আর্চারকে শেষ টেস্টের দলে দেখতে চান জিমি অ্যান্ডারসন। জফরা আর্চারের মতো বোলারকে…

এন্ড কিশোরের জীবনী

এন্ড্রু কিশোর (৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক।[২] তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের…

ক্রিকেট দুনিয়া ভবিষ্যতের ‘গ্রেট’ ভাবছে আকবরকে

সেই রুদ্ধশ্বাস মুহূর্তগুলো কোনোভাবেই ভোলা যায় না। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ফাইনাল জিতে অবিস্মরণীয়…

সর্বকালের সেরা ৩টি ওয়ানডে ক্রিকেট ম্যাচ

১৯৭১ সালের ৫ জানুয়ারী, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেট ম্যাচে…

পাকিস্তানকে বিশ্বকাপ জিততে দেননি আকরাম

নব্বইয়ের দশকে দুজনেই ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের বড় তারকা। ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। পরে পাকিস্তানের…