ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন: তেহরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন,

 

লেবাননে ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এর ফলে আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে। পেজেশকিয়ান আরও বলেন, ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে।

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ
ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ

 

এদিকে লেবানন যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া পোস্টে তিনি বলেন, ‘লেবানন এবং সমগ্র প্রতিরোধ অক্ষ, ইরানের মিত্র হিসেবে যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ।’ তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলি গুরুতর পরিণতি ডেকে আনবে।

Durga Sagar Barisal
Durga Sagar, known locally as Madhab pasha Dighi

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার পরদিন ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল।

সূত্র: আল–জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *