যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। এর মধ্যে নতুন পরিসংখ্যানে দেখা গেছে, ইরানে মূল্যস্ফীতি লাগামছাড়া হয়ে গেছে। এ পরিস্থিতিতে দেশটির সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত রোববার ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন নিয়ে আয়োজিত বৈঠকে বলেন, ‘দেশের পরিস্থিতি ও সীমাবদ্ধতা সম্পর্কে জনগণকে বাস্তবসম্মত ধারণা রাখতে হবে।