সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভাঙা ডিমের চাহিদা বেড়েছে। ফার্মের মুরগির ডিমসহ সব ধরনের ডিমের দাম বাড়ায় স্বল্প আয়ের মানুষেরা এখন দোকানে দোকানে ভাঙা ডিম খুঁজছেন। এ সুযোগে ভাঙা ডিমের দামও আগের তুলনায় কিছুটা বেড়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের অন্যতম বড় বাজার ধানগড়া বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
ধানগড়া বাজারের পুরোনো চৌরাস্তায় সেন্টার পয়েন্টের সামনে দীর্ঘদিন ধরে ডিম বিক্রি করেন মো. রঞ্জু সরকার। তিনি বলেন, কিছুদিন আগেও ফার্মের মুরগির ডিমের হালি ছিল ৩৬-৩৮ টাকা। দাম বাড়তে বাড়তে এখন প্রতি হালি ৪৮-৫০ টাকা। দাম বাড়ায় ডিমের বিক্রি কমে গেছে। আগে দিনে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ডিম বিক্রি করতেন তিনি। বর্তমানে তা কমে দুই
হাজারে নে

মেছে।