ক্রিকেট বাংলাদেশের জয়ে কেন বিষণ্নতায় ভুগেছেন স্পিন বোলিং কোচ মুশতাক

পাকিস্তানকে হারিয়ে গতকাল সিলেটে ঐতিহাসিক এক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা চার টেস্টে হারাল বাংলাদেশ। পাশাপাশি নিজেদের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এই প্রথম টানা চার ম্যাচ জয়ের স্বাদও পেল।

দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাইয়ের পেছনে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের বেশ ভালো অবদান। বিশেষ করে দ্বিতীয় টেস্টে বল হাতে বলতে গেলে একাই ম্যাচ ঘোরান তাইজুল। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। আরেক স্পিনার মিরাজ দুই ইনিংসে নেন ৩ উইকেট।খেলোয়াড়দের এমন অর্জনে স্বাভাবিকভাবেই আনন্দিত বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। পাশাপাশি অবশ্য নিজের দেশের পরাজয়ে মনও খারাপ হয়েছে তাঁর। গতকাল পাকিস্তানের টিভি চ্যানেল এআরওয়াই স্পোর্টসকে দেশটির সাবেক এ লেগ স্পিনার বলেন, এটি এমন অনুভূতি, যা চাইলেও এড়িয়ে যাওয়া যায় না। এমনকি মুশতাকের মন এতটাই খারাপ ছিল যে সিলেট টেস্ট জয়ের পর বাংলাদেশ দলের সঙ্গে গ্রুপ ছবি তুলতেও যাননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *