সোনালী ব্যাংকের ৫ শাখার ঋণসীমা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংক সম্প্রতি ঋণসীমা প্রত্যাহারের আবেদন জানিয়ে বলেছিল, সীমাবদ্ধতার কারণে ভালো গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থায়ন করা যাচ্ছে না, যা বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। আবেদনের পরিপ্রেক্ষিতে গত মাসের শেষ দিকে বাংলাদেশ ব্যাংক ঋণসীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথম আলোর মঙ্গলবারের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ঋণসীমা বেঁধে দেওয়া শাখাগুলো হলো—সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখা, ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখা, শিল্প ভবন করপোরেট শাখা, শহীদ আবরার ফাহাদ এভিনিউ করপোরেট শাখা ও চট্টগ্রামের লালদীঘি করপোরেট শাখা।

 

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের পাঁচটি গুরুত্বপূর্ণ শাখার ওপর দীর্ঘদিনের ঋণ বিতরণসংক্রান্ত সীমা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ফলে এখন থেকে এসব শাখা প্রচলিত নীতিমালা ও ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে ঋণ অনুমোদন করতে পারবে; আগের মতো নির্ধারিত অঙ্কের সীমাবদ্ধতা থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *