ডেঙ্গু মৌসুমে জ্বর

  এই সময় জ্বর মানেই আতঙ্ক। করোনা মহামারির সময় যেকোনো জ্বর ও সন্দেহজনক উপসর্গ দেখা দিলেই…

BEST SCOOTERS FOR MEN

Today we will know about Best scooters for man in India HONDA DIO      …

চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা.

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পুলিশের দায়ের করা এই মামলায়…

‘আফগানিস্তানে জনগণের সরকার হলে গ্রহণ করবে বাংলাদেশ’

'আফগানিস্তানে জনগণের সরকার হলে গ্রহণ করবে বাংলাদেশ'

E-valy banner

 

আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগানরা যে সরকার গড়বে, তা বাংলাদেশও মেনে নেবে।

গোঁড়া ইসলামী গোষ্ঠী তালেবান আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলের পরদিন সোমবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে বাংলাদেশের অবস্থান প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তালেবান ক্ষমতায় আসায় ঢাকা-কাবুল সম্পর্কে প্রভাব পড়বে কি না- এ প্রশ্নে মোমেন বলেন, ‘আফগানিস্তান সার্কের সদস্য, আমাদের বন্ধুরাষ্ট্র। আমরা চাই, তাদেরও উন্নতি হোক। সবাইকে নিয়ে সবার উন্নয়ন করতে চাই। নতুন যে সরকারই আসুক,

\হসেটা যদি জনগণের সরকার হয়, তাহলে আমরা তাকে গ্রহণ করব।’

তালেবান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে রাষ্ট্রক্ষমতায় ছিল। ২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অভিযানে তারা উৎখাত হয়।

যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সৈন্যও আফগানিস্তান ছাড়তে শুরু করায় সশস্ত্র তালেবান গোষ্ঠী আবারও দেশটির ক্ষমতা দখল করেছে। তারা আগের মতো আফগানিস্তানে ‘ইসলামি আমিরশাহি’ প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জনতার সরকারে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক সরকারে বিশ্বাস করি। সে দেশের মানুষের যেটা ইচ্ছা, তারা যেটা ইচ্ছা করে সরকার গঠন করে, তাতে বিশ্বাস করি। বাংলাদেশের সব সরকারের সঙ্গে বন্ধুত্ব। যে সরকারই আমাদের থেকে সাহায্য-সহযোগিতা চাইবে, তাদের সাহায্য-সহায়তা দান করব। যদি তালেবান সরকার হয় এবং হয়েছে; এবং সেটা যদি জনগণের সরকার হয়, অবশ্যই তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে।’

স্থায়ী সরকার এলে সহযোগিতা

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একই দিন এক সংবাদ সম্মেলনে বলেছে আফগানিস্তানে স্থায়ী সরকার এলে বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমরা তৃতীয় কোনো দেশ দ্বারা প্রভাবিত হয়ে আফগানিস্তানের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই না। আঞ্চলিক সমৃদ্ধির জন্য আমরা চাই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হোক। আফগানিস্তানের মানুষের অনেক সক্ষমতা আছে। তারা সেটি ব্যবহার করে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক।

তিনি বলেন, সে বিষয়ে বাংলাদেশ সার্বিক সহযোগিতা করবে। আমরা সেজন্য প্রস্তুত, সেজন্য স্থায়ী সরকারের প্রয়োজন। সামনের দিনে যখন আমরা বুঝব একটি স্থায়ী সরকার এসেছে, তখন সাহায্যের হাত বাড়িয়ে দেব।’

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আফগানিস্তান থেকে তিন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। বাকিদের ফেরত আনার প্রক্রিয়া চলছে। আফগানিস্তানে কোনো বাংলাদেশি অসুবিধায় থাকলে দূতাবাসে যোগাযোগ করলে সরকার ব্যবস্থা নেবে।

মহাকাশে মানুষের চোখ

খুব অল্প শক্তির বিদ্যুত্চুম্বক তরঙ্গকে বলা হয় অবলাল বা অবলোহিত আলো। এর একটা পরিচয় হতে পারে…

করোনায় পরিবেশদূষণ: ব্যবহৃত মাস্কের ভবিষ্যৎ কী?

২০২০ সালে কোভিডের সংক্রমণের শুরু থেকেই মুখের মাস্ক আর পিপিই, বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় স্বাস্থ্য খাতের সম্মুখ…

মেসি কে ছাড়া কেমন খেলবে বার্সার প্রথম একাদশ?

মেসি- বিহীন বার্সার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ শুরু হতে যাচ্ছে আজ। লিওনেল মেসি কে ছাড়া  সময় টা…

নৌযানের ধাক্কা রোধে নতুন উপায়ের কথা জানাল জাহাজী

নৌযানের ধাক্কা রোধে নতুন উপায়ের কথা নৌযানচালকের মুঠোফোনে অ্যাপ থাকলে পদ্মা সেতুর পিলার বা অন্য কোনো…

বিশ্ব উষ্ণায়ন

বিশ্ব উষ্ণায়ন হলো জলবায়ু পরিবর্তনের একটি বিশেষ ঘটনা। সাধারণত সময় বা কারণ-নিরপেক্ষ হলেও বৈশ্বিক উষ্ণায়ণ বলতে মূলত ইদানীং কালের…

বন উজাড়

বন উজাড়, বনভূমি উজাড় বা বন নিধন বলতে বন বা অরণ্য পরিষ্কার করার উদ্দেশ্যে প্রাকৃতিকভাবে জন্মানো গাছপালাকে কেটে ফেলা বা…