পরিমাণ ও উপকরণ:
গরুর মাংস ১ কেজি (চর্বিসহ),পোলার চাল হাফ কেজি,কাঁচা মরিচ ১০ পিস (ফালি করে কাটা),সরিষার তেল ২০০মি.লি,পেঁয়াজ হাফ কাপ,দারুচিনি ৫ পিস (মাঝারি সাইজের),এলাচ ১০ +তেজপাতা ২ পিস,আদা বাটা ২ টেবিল চামচ,রসুন বাটা ১ টেবিল চামচ,সাদা আর কালো গোল মরিচ ১ চা চামচ,ফালি করা কাঁচা মরিচ ১০ পিস,কেঁওড়ারজল হাফ টেবিল চামচ,ঘি ২টেবিল চামচ
গুড়াদুধ ২টেবিল চামচ,লবণ পরিমানমত ୲
কি ভাবে তৈরি হবে :
মাংস ছোট টুকরা করে কেটে নিতে হবে ୲ পাত্রে সরিষার তেল দিয়ে গরম করে তাতে পেঁয়াজ দিয়ে হালকা বাদামী করে ভেজে তাতে দারুচিনি ,এলাচ তেজপাতা দিয়ে নেড়ে মাংস গুলো দিয়ে আদাবাটা ,রসুন বাটা,গোলমরিচ ফালি করা কাঁচামরিচ ,লবন দিয়ে রান্না করতে হবে ୲৯০% মাংস
সিদ্ধ হয়ে গেলে ছোট আলু দিতে হবে ୲মাংস তেল থেকে আলাদা হলে তাতে দুধগোলা সহ গরম পানি দিতে হবে ୲আস্ত কাঁচামরিচ আর লবন দিতে হবে ୲পানি থেকে চাল উপরে উঠে গেলে কেঁওড়ারজল আর ঘি দিয়ে আধা ঘণ্টা ডেকে রাখতে হবে ୲তারপর পরিবেশন করতে হবে ୲
৬ জনের জন্য
Writer:Bulbul