রাজার অবিশ্বাস্য রানআউট মিস

Writing

Sikandar Raza

একটি অবিশ্বাস্য রানআউট মিস, আর তা ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা ও ফিসফাস!  রাজার এমন ভুল কি নিছকই অসাবধানতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প? রহস্যের জট খুলতে চলছে নেটিজেনদের নানা জল্পনা-কল্পনা!

অবিশ্বাস্য কাণ্ড! সহজ রানআউটের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না সিকান্দার রাজা

বিশ্বাস করা সত্যিই কঠিন! হাতে বল, সামনে স্টাম্প, আর ব্যাটসম্যান ক্রিজের বাইরে—রানআউট করার জন্য এর চেয়ে মোক্ষম সুযোগ আর কী হতে পারে? অথচ এমন সহজ সুযোগ পেয়েও অবিশ্বাস্যভাবে তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার সিকান্দার রাজা।

রাজার এই ঘটনা ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। কেউ বিষয়টিকে সাধারণ ভুল হিসেবে দেখছেন, আবার কারও মনে প্রশ্ন—ইচ্ছাকৃতভাবেই কি রানআউট করেননি রাজা?

ঘটনাটি ঘটেছে গতকাল ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে। সেদিন শারজা ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে বল হাতে ছিলেন রাজা। ব্যাটিং প্রান্তে ছিলেন ম্যাক্স হোল্ডেন।

রাজার অফ স্টাম্পের বাইরের দিকে করা কিছুটা খাটো লেংথের বলটি কাভারের দিকে ঠেলে দেন হোল্ডেন। এদিকে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা ফাফ ডু প্লেসি ক্রিজ ছেড়ে বেশ খানিকটা সামনে এগিয়ে গিয়েছিলেন। পরিস্থিতি বুঝতে পেরে হোল্ডেন তাঁকে দ্রুত ক্রিজে ফিরে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু ততক্ষণে বিপাকে পড়ে গেছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান।

এমন সময় কাভার অঞ্চল থেকে এক ফিল্ডার বলটি সরাসরি রাজার দিকে ছুড়ে দেন। সামনে ছিল রানআউট করার দারুণ সুযোগ। কিন্তু ধীরগতিতে আসা সেই থ্রো প্রথমবারেই ঠিকমতো তালুবন্দি করতে পারেননি রাজা। আর তাতেই হাতছাড়া হয়ে যায় সহজ এক রানআউটের সম্ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *