সহজ রানআউটের সুযোগ মিস করে সমালোচনায় সিকান্দার রাজা

সহজ রানআউটের সুযোগ মিস করে সমালোচনায় সিকান্দার রাজা

Sikandar Raza Zim 11111_0.jpg

ক্রিজের বাইরে ব্যাটসম্যান, হাতে বল নিয়ে স্টাম্পের একেবারে সামনে দাঁড়িয়ে ফিল্ডার। এমন পরিস্থিতিতে রানআউট করতে খুব

বেশি কিছু করার প্রয়োজন হয় না। অথচ অবিশ্বাস্যভাবে সেই সহজ সুযোগই কাজে লাগাতে ব্যর্থ হলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ

ক্রিকেটার সিকান্দার রাজা।

ঘটনাটি ঘিরে ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন

রাজার এমন ভুলে। কেউ এটিকে সাধারণ ভুল হিসেবে দেখলেও কারও কারও মনে প্রশ্ন, এত সহজ সুযোগ পেয়েও কেন

রানআউট করতে পারলেন না তিনি?

 

ঘটনাটি গতকাল ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলের। শারজা ওয়ারিয়র্সের

অধিনায়ক হিসেবে বল হাতে ছিলেন রাজা। স্ট্রাইকে ছিলেন ম্যাক্স হোল্ডেন।

অফ স্টাম্পের বাইরে করা কিছুটা খাটো লেংথের বলটি কাভারের দিকে ঠেলে দেন হোল্ডেন। এদিকে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা

ফাফ ডু প্লেসি ক্রিজ ছেড়ে বেশ খানিকটা সামনে এগিয়ে যান। পরে হোল্ডেন তাঁকে ফিরে যেতে বললেও ততক্ষণে বিপদের মুখে

পড়ে গেছেন ডু প্লেসি।

কাভার অঞ্চল থেকে এক ফিল্ডার দ্রুত বলটি রাজার কাছে পাঠিয়ে দেন। কিন্তু প্রথমবারেই বলটি ঠিকমতো তালুবন্দী করতে

পারেননি তিনি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, বল মিস করার পরও সেটি তুলে নিয়ে স্টাম্প ভাঙার জন্য প্রয়োজনীয় তৎপরতা

দেখা যায়নি তাঁর মধ্যে।

তখনো ডু প্লেসি ক্রিজের বাইরে অবস্থান করছিলেন। রাজার হাতে বল চলে এলেই খুব সহজে রানআউটের সুযোগ তৈরি হতো।

কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন জিম্বাবুইয়ান অলরাউন্ডার। শেষ পর্যন্ত তিনি স্টাম্প ভাঙলেও এর আগেই ডাইভ দিয়ে

ক্রিজে ফিরে নিরাপদ হয়ে যান ডু প্লেসি। একই সময়ে অপর প্রান্তে হোল্ডেনও দ্রুত নিজের ক্রিজে ফিরে আসেন।

এমন সহজ একটি রানআউটের সুযোগ হাতছাড়া হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

ক্রিকেটপ্রেমীদের কেউ কেউ ঘটনাটিকে ‘লজ্জাজনক’ আবার কেউ ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন।

 

এমনকি বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নজরে আনার দাবিও জানিয়েছেন কয়েকজন। একজন অভিজ্ঞ

আন্তর্জাতিক অধিনায়ক হয়েও কীভাবে বল হাতে পেয়েও এমন সহজ রানআউট সম্পন্ন করতে পারলেন না, তা নিয়ে প্রশ্ন

তুলেছেন তাঁরা। কিছু সমর্থক সন্দেহ প্রকাশ করে ম্যাচ ফিক্সিংয়ের প্রসঙ্গও সামনে এনেছেন। তবে এসব অভিযোগের পক্ষে

কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অন্যদিকে অনেক ক্রিকেটপ্রেমীর মত, এটি পরিকল্পিত কিছু নয়; বরং মাঠের একটি অনাকাঙ্ক্ষিত ভুল। তবে রাজাকে এই

ভুলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। নিজের পরবর্তী ওভারেই ফাফ ডু প্লেসিকে আউট করে সেই ব্যর্থতার কিছুটা

হলেও ক্ষতিপূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ১৯ বলে মাত্র ১৫ রান করে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *