সরকারি নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ছে, সরকারের যুক্তি কী, ঝুঁকি যেখানে

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক—দুই পরীক্ষারই নম্বরের মান বণ্টনে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ১১ থেকে ২০তম গ্রেডে সরাসরি নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার নম্বর বণ্টনে এই পরিবর্তন আনা হচ্ছে।

এর মধ্যে ১১-১২তম গ্রেডে লিখিত সরকারি নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ছে, সরকারের যুক্তি কী, ঝুঁকি যেখানেপরীক্ষায় ১০০ ও মৌখিক পরীক্ষায় ৫০, ১৩-১৬তম গ্রেডে লিখিত পরীক্ষায় ৬০ ও মৌখিক পরীক্ষায় ৪০ এবং ১৭-২০তম গ্রেডে লিখিত ও মৌখিক—দুই পরীক্ষাই ২৫ করে নম্বর রাখার প্রস্তাব করা হয়েছে।

তবে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানো হলে নিয়োগে অনিয়ম–দুর্নীতির সুযোগ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। বিশেষ করে লিখিত পরীক্ষায় প্রার্থীদের মধ্যে ব্যবধান কম থাকলে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর দিয়ে পছন্দের প্রার্থীকে এগিয়ে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে তাঁদের আশঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *