ক্যানসার ধরা পড়ার পর ১৫ মিনিটেই বিয়ে করেন হিনা

দীর্ঘ ১৩ বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়াল। ২০২৫ সালের ৪ জুন বিয়ে করেন তাঁরা। তবে তাঁদের বিয়ের সিদ্ধান্তটি ছিল বেশ আকস্মিক। এমনকি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করতে ১৫ মিনিটও লাগেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের বিয়ে ও সেই সময়ের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন হিনা।

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার নতুন শোতে অতিথি হয়ে এসেছিলেন হিনা। সেখানে বিয়ের দিনের একটি ছবি দেখিয়ে সানিয়া জানতে চান, সেই বিশেষ মুহূর্তের কথা মনে করে কী অনুভব করেন তিনি। উত্তরে হিনা জানান, বিয়ের কোনো পূর্বপরিকল্পনা ছিল না তাঁদের; বরং নিজের শারীরিক অবস্থার অনিশ্চয়তা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *