নববর্ষে কৃষকেরা পাবেন ‘কৃষক কার্ড

তিন ধাপে পর্যায়ক্রমে সারা দেশের সব কৃষককে ‘কৃষক কার্ড’ দেবে সরকার। পাঁচটি শ্রেণিতে ভাগ করে দেওয়া হবে এই কার্ড। এর মাধ্যমে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণসহ ১০ ধরনের সুবিধা পাবেন কার্ডধারী কৃষকেরা।https://www.google.com/collections/s/list/o77Zldd-nGIbMSuzsYIoC3-Ggn1K4w/Jp-ctzc52Zs

পয়লা বৈশাখ (আগামী মঙ্গলবার) নতুন বাংলা বছরের প্রথম দিনে প্রাক পাইলটিং পর্যায়ের ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করা হবে। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *