খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ

man and woman
নতুন ইতিহাসের পথে এক অনুপ্রেরণামূলক বিজয়!

‘অল্প বয়সে যেমন ছিল, সে এখনো তেমনই আছে। খুবই কর্মোদ্যমী, খুবই মেধাবী, খুবই মুখর। সত্যিই মানুষের সেবা করতে চায়।’ কথাগুলো জুডি জনসনের। এ বছরের নভেম্বরের শুরুর দিকে এবিসি নিউজের সরাসরি সম্প্রচারে অংশ নিয়ে জুডি এ কথাগুলো বলেন।

জুডি ও তাঁর স্বামী জেন জনসন থাকেন যুক্তরাষ্ট্রের মিশিগানে। এবারের মধ্যবর্তী নির্বাচনে অঙ্গরাজ্যটি থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন আবদুল রহমান মোহাম্মদ আল–সাইয়েদ। ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয় নেতা তিনি। জেন ও জুডি হলেন আল–সাইয়েদের নানা–নানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *