শুল্ক আরোপের পাল্টা হিসেবে চীন যুক্তরাষ্ট্রের ৭টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেয়া সাম্প্রতিক কিছু পদক্ষেপের বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা একটি বায়োটেক ও একটি রিসোর্স অ্যানালিটিক্স ফার্মসহ একাধিক মার্কিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।
যুক্তরাষ্ট্রে ড্রোন ও এর সাথে সম্পর্কিত যন্ত্রাংশ ও প্রযুক্তির রপ্তানি নিয়ন্ত্রণ আরো কঠোর করছে।
উইঘুর এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত সপ্তাহে ৪৩টি চীনা কম্পানির পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যার পাল্টা ব্যবস্থা হিসেবে ৬টি কম্পানিকে চীনের প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *